২০২২ সালে প্রতিষ্ঠিত ‘পাবলিক হেলথ মেডিকেল ইনস্টিটিউট’ জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিবেদিত একটি সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে আধুনিক, ব্যবহারিক এবং স্বাস্থ্যকেন্দ্রিক শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করে আসছে।
একটি সুস্থ, দক্ষ ও আলোকিত জাতি গঠনের স্বপ্ন নিয়ে, চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতাসম্পন্ন জনশক্তি গড়ে তোলার দায়িত্ব এই প্রতিষ্ঠানটি নিষ্ঠার সাথে পালন করে চলেছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য পেশাজীবী, শিক্ষানুরাগী এবং এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবেন, প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রাখবেন এবং জনস্বাস্থ্য শিক্ষার উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।
আমি ‘পাবলিক হেলথ মেডিকেল ইনস্টিটিউট’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এর সাথে জড়িত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
অধ্যক্ষ
পাবলিক হেলথ মেডিকেল ইনস্টিটিউট
পল্লীবিদ্যুৎ, সাভার, ঢাকা-১৩৪৪
